মাইক্রোওয়ার্ক সাইট থেকে মোবাইল দিয়ে টাকা আয়
আপনি ইচ্ছা করলে বিভিন্ন অ্যাপস থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন কিন্তুু এটা আমার মতে, দীর্ঘস্থায়ী ও স্মার্ট ইনকাম পদ্ধতি নয়। আমি ব্যক্তিগতভাবে আমি আপনার জন্য এই পদ্ধতি রিকমেন্ড করব না।
যেহেতু আমাদের এই ওয়েব পোস্টটি অনলাইনে সহজে ইনকাম করার উপায় সম্পর্কিত, সেই জন্যে কিছু অনলাইনে ইনকাম করার অ্যাপস নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি ব্যবহার করে অনলাইন হতে টাকা আয় করতে পারেন।
নিচের অনলাইনে ইনকাম করার অ্যাপস গুলি আমার কাছে বিশ্বস্ত মনে হয়েছে অনলাইনে ঘাটাঘাটি করে। তাই আমি আমার এই পোষ্টে অনলাইনে আগ্রহী প্রার্থীদের জন্য শেয়ার করলাম। তবে আপনি অনলাইনে খোঁজাখুঁজি করলে এরকম আরো অনেক অ্যাপ খুঁজে পাবেন যেগুলা থেকে সত্যি সত্যি ইনকাম করা যায়।
Google Opinion Rewards
Champ Cash
Meesho
Cointiply
frapp
AppBuks
Loco
Perk app
আরেকটা বিষয় হচ্ছে উপরে উল্লেখিত সকল অ্যাপস এর কাজ কিন্তু একই ধরনের নয়। অর্থাৎ এক এক ধরনের অ্যাপস থেকে একেক ধরনের কাজ করে আপনাকে অনলাইন হতে ইনকাম করতে হবে।
ডেলিভারি সার্ভিস এর মাধ্যমে মোবাইল দিয়ে টাকা আয়
বাংলাদেশে অনলাইন শপিং মার্কেটপ্লেস এর জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে প্রয়োজন বাড়ছে ডেলিভারি সার্ভিস প্রদান করার জন্য লোকবলের। আপনার কাছে যদি একটি সাইকেল বা বাইক এবং হাতের কাছে একটি স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে যুক্ত হতে পারেন ফুডপান্ডা, সহজ ফুড এর মতো ফুড ডেলিভারি সার্ভিসে। এই ডেলিভারি সার্ভিস এর কাজ পার্ট-টাইম ও ফুল-টাইম, আপনার ইচ্ছামত যেকোনো উপায়েই করতে পারেন।
ক্রিপটোকারেন্সি ট্রেডিং এর মাধ্যমে মোবাইল দিয়ে টাকা আয়
ক্রিপটো কারেন্সি বলতে বিটকয়েন, লাইট কয়েন ইত্যাদিকে বোঝায়। বর্তমান বিশ্বে এগুলো খুব জনপ্রিয় হয়ে উঠছে। যদি আপনি এই সম্পর্কে না জানেন তাহলে একটু সংক্ষেপে বলি। এগুলো হলো ভার্চুয়াল কারেন্সি যেগুলো আপনি কখনো হাতে ধরতে পারবেন না কিন্তু এগুলো বিক্রি করে টাকা বা ডলার আপনি হাতে পাবেন। এসব ক্রিমপটোকারেন্সির দাম বাড়ে এবং কমে।
যদি আপনি আজকে কিছু ক্রিমপটোকারেন্সি কিনে রাখেন কাল বা পরশু এগুলোর দাম বেড়ে গেলে আপনি তা বিক্রি করে সহজে ভালো টাকা আয় করতে পারবেন। এই সম্পূর্ন কাজ গুলো ক্রিপটোকারেন্সি কেনা থেকে বিক্রি পর্যন্ত সব কিছু ওয়েব সাইটের মাধ্যমে হয়ে থাকে যেগুলোর সাহায্যে আপনি খুব সহজে মোবাইল দিয়ে টাকা আয় করতে পারেন।
ড্রাইভিং করে মোবাইল দিয়ে টাকা আয়
সম্প্রতি দেশে রাইড শেয়ারিং সার্ভিসগুলো যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি নিয়ে এসেছে। আপনার যদি রাইড শেয়ারিং করার মতো একটি যানবাহন ও একটি স্মার্টফোন থাকে, তবে এখনই আয় শুরু করতে পারেন।
পাঠাও, উবার এর মতো রাইড শেয়ারিং সার্ভিসগুলোতে কাজ করা যায় পার্ট-টাইমও। আপনি যদি ইনকামের একটি আলাদা সোর্স খুঁজে থাকেন, তবে রাইড শেয়ারিং সার্ভিসে ড্রাইভিং করে মোবাইল দিয়েই ইনকাম করতে পারবেন।

Comments
Post a Comment