গ্রুপ ভিডিও কলে যোগ দিন

হেল্প সেন্টার কীভাবে গ্রুপ ভিডিও কল করবেন গ্রুপ কলিংয়ের মাধ্যমে WhatsApp ব্যবহার করে সদস্যরা একে অপরকে ভিডিও কল করতে পারেন। আপনি 'গ্রুপ ভিডিও কল' গ্রহণ করার সময় WhatsApp গ্রুপ ভিডিও কলের স্ক্রিনে কলে যারা আছেন তাদের দেখা যাবে এবং যিনি আপনাকে যোগ করেছেন তাকে প্রথম পরিচিতি হিসেবে দেখানো হবে। কলটি তখনও চালু থাকলে আপনি মিসড কল দেখলেও সেই কলে যোগ দিতে পারবেন। 'গ্রুপ ভিডিও কল' করুন গ্রুপ চ্যাট থেকে 'গ্রুপ ভিডিও কল' করতে 1. আপনি যে WhatsApp গ্রুপ চ্যাটে 'ভিডিও কল' করতে চান সেটি খুলুন। 2. আপনার গ্রুপ চ্যাটে ৩২ জন বা তার কম সদস্য থাকলে, আইকনে ট্যাপ করে আপনার সিদ্ধান্ত নিশ্চিত করুন। দ্রষ্টব্য: যদি ৩২ জনের বেশি সদস্য থাকেন, তাহলে আইকনে ট্যাপ করুন এবং আপনার ভিডিও কলে যোগ দেওয়ার জন্য সর্বাধিক ৩২ জন সদস্যকে বেছে নিন। এরপর আইকনে ট্যাপ করুন। 'কল' ট্যাব থেকে 'গ্রুপ ভিডিও কল' করতে 1. WhatsApp > কল খুলুন। 2. > নতুন গ্রুপ কল-এ ট্যাপ করুন। 3. আপনি কলে যে পরিচিতিদের যোগ করতে চান তাদের খুঁজুন, এরপর আইকনে ট্যাপ করুন। একক চ্যাট থেকে 'গ্রুপ ভিডিও কল' করতে 1. আপনি যাদের ভিডিও কল করতে চান তাদের মধ্যে থেকে একজন পরিচিতির WhatsApp চ্যাট খুলুন। 2. আইকনে ট্যাপ করুন। 3. পরিচিতি কল গ্রহণ করলে, > ব্যক্তিকে যোগ করুন-এ ট্যাপ করুন। 4. আপনি অন্য যে পরিচিতিকে কলে যোগ করতে চান তাকে খুঁজে নিয়ে যোগ করুন-এ ট্যাপ করুন। 5. আরও পরিচিতি যোগ করতে, আইকনে ট্যাপ করুন। গ্রুপ ভয়েস বা ভিডিও কল শিডিউল করতে গ্রুপ চ্যাট থেকে গ্রুপ ভয়েস বা ভিডিও কল শিডিউল করতে: 1. বা > কল শিডিউল করুন-এ ট্যাপ করুন। দ্রষ্টব্য: আপনি সর্বাধিক ৩২ জন সদস্যকে নিয়ে গ্রুপ কল শিডিউল করতে পারেন। 2. কলের শিরোনাম, তারিখ ও সময়ের বিবরণ পূরণ করুন। 3. পাঠান-এ ট্যাপ করুন। গ্রুপ চ্যাটে অটোমেটিক্যালি বিজ্ঞপ্তি পাঠানো হবে। দ্রষ্টব্য: শুধুমাত্র গ্রুপ চ্যাট থেকেই গ্রুপ কল শিডিউল করা যাবে। গ্রুপ ভিডিও কলে যোগ দিন ইনকামিং গ্রুপ ভিডিও কলে যোগ দিতে 1. গ্রুপ ভিডিও কলে যোগ দেওয়ার জন্য কেউ আপনাকে আমন্ত্রণ জানালে আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন। 2. কলের তথ্যের স্ক্রিন খুলতে বিজ্ঞপ্তিতে ট্যাপ করুন। 3. এই স্ক্রিন থেকে আপনি কলে থাকা সদস্যদের ও অন্যান্য আমন্ত্রিতদের আগেই দেখে নিতে পারবেন। 4. কলে যোগ দিতে যোগ দিন-এ ট্যাপ করুন। 5. কলে থাকাকালীন, কলের তথ্য স্ক্রিনটি খুলতে আইকনে ট্যাপ করুন। কলে আরও পরিচিতি যোগ করতে ব্যক্তিকে যোগ করুন-এ ট্যাপ করুন। যেসব লোকজনকে আপনি আগেই আমন্ত্রণ পাঠিয়েছেন তাদেরকে বিজ্ঞপ্তি পাঠাতে রিং করুন-এ ট্যাপ করুন। কল ট্যাব থেকে মিস করা গ্রুপ ভিডিও কলে যোগ দিতে 1. কলটি চালু থাকলে, যে কলে যোগ দিতে চান সেটিতে ট্যাপ করুন। এর ফলে কলের তথ্য স্ক্রিন খুলবে। 2. কল মেনু থেকে, যোগ দিন-এ ট্যাপ করুন। কোনও গ্রুপ চ্যাট থেকে মিস করা 'গ্রুপ ভিডিও কল'-এ যোগ দিন যদি গ্রুপ চ্যাট থেকে কলটি শুরু হয়ে থাকে তাহলে আপনি সেই চ্যাটটি খুলে যোগ দিন-এ ট্যাপ করে যোগ দিতে পারবেন। অন্য কাউকে মিউট করুন আপনি গ্রুপ কলে অন্য লোকজনকে মিউট করতে পারবেন। এটি করার জন্য ব্যক্তির নামে ট্যাপ করে ধরে রাখুন। এরপর মিউট করুন-এ চাপুন। সেই ব্যক্তি মাইক্রোফোন আইকনে ট্যাপ করে যখন ইচ্ছে নিজেকে আনমিউট করতে পারবেন। আপনি কোনও ব্যক্তির টাইলে ট্যাপ করে ধরে রেখে তাকে সরাসরি গ্রুপ কলে মেসেজ পাঠাতে পারবেন।

Comments

Popular posts from this blog

এই সাইটে রেজিস্ট্রেশন করে টাকা নেন

যাদের ইমারজেন্সি টাকা লাগবে তাদেরকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে

এখানে রেজিস্ট্রেশন করে টাকা নেন